নতুন পথে, নদীর মত ছুটে চলতে চাই আমি,
দীর্ঘশ্বাসের
নিস্তব্ধ প্রহরে আমি বিচ্ছিন্ন হয়ে যাই,
চারদিকে শুধু
শূণ্যতার হাতছানি
কখনও বা দুঃখের নদী পার হওয়া একফালি চাঁদ।
দু চোখের বৃষ্টি ভেজা স্রোতে ভাসি আমি একা একা
যেমন ভিজে শ্রাবণের জলে কাদামাটি
।
আমি ফিরে যেতে চাই যেখানে যৌবনের পায়রা উড়ে
আমি অজানার বিশাল পাহাড় ডিঙ্গিয়ে অসীমে ভেসে যাব
সব দুঃখকে জয় করে অজস্র নতুনের স্পন্দনে মিশে যাব স্বপ্নের জলে।