আবৃত রজনীর অন্তরালে
জোছনার দুষ্পাপ্য প্রচ্ছন্ন খেলা,
চাঁদের আলোকসুন্দর প্রফুল্ল হাসিতে,
অন্তহীন পথের চঞ্চল পথিকেরা আশার আলো দেখে,
সন্ধ্যা বেলার অষ্টাদশীর অশ্রুপ্লাবিত
নয়ন যেন সঠিক পথের দিশা পায়,
যেন অসময়ের বেসামাল অপক্ব কলহ
হয়ে উঠে অনন্যসাধারণ,
কখনওবা হেসে উঠে চোখের পাতা,আঁচড়ানো
কেশ কিংবা রমণীর আঁচল।
আবৃত
রজনীর আড়ম্বর আতিথ্যে
উন্মক্ত হৃদয়ে বিনম্রে প্রার্থনা
করি প্রভু,
চূর্ণিত করে সকল শান শওকত ফুলের
নির্যাস হতে চাই।
