কেটে গিয়েছে সকল আঁধার,
ওঠেছে ভোরের নতুন সূর্য,ফুটেছে আলো।
আঁধারের মোকাবেলায় যেমন আলোর ঝলকানি
তেমনি মিথ্যার মোকাবেলায় হোক সত্যের জয়।
পেরিয়ে সকল বাঁধা গড়ব সুখের নীড়
মিলে মিশে তুমি আমি হয়ে যাব একাকার।
হতে চাই আমি আলোর মিশিলের পথিকৃত
হতে চাই অনন্যমনা,হতে চাই অক্লান্ত কর্মী,
অন্যতম হতে চাই সাধ্যাতীত লাভে।
সুকেশী নবোঢ়া যদি হতে চায় বীরপ্রসূ
দূরদর্শী হয়ে আমি বলতে পারি খুব সহজেই
ঘনায়মান বিজয় হয়ত আর খুব বেশী দূরে নয়।
ঢাকা, রোববার, ২৪ ফেব্রুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দ
১২ ফাল্গুন ১৪১৯ বঙ্গাব্দ | ১২ রবিউস
সানি ১৪৩৪ হিজরী

কথামালা খুবই চমৎকার হয়েছে।
ReplyDeleteধন্যবাদ জামাল
ReplyDelete