Pages

Tuesday, 28 May 2013

মুক্তিসংগ্রামের চেতনা






আমাদের মুক্তিসংগ্রাম
একদিকে যেমন ভয়াবহ
,শোকাবহ
কিংবা করুণ অথবা লোমহর্ষক

অন্যদিকে বীরত্বপূর্ণ ত্যাগের মহিমাব্যঞ্জিত

গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্বর।

আমাদের মুক্তিসংগ্রাম
,
চিরন্তন সত্যের পথে অবিরাম পথ চলার সাহস

শোষণমুক্ত সমাজের স্বপ্ন

অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে জেগে ওঠার পত্যয়।

আমাদের মুক্তিসংগ্রামের চেতনা
,
অন্যায়ের বিরুদ্ধে-প্রচন্ড বিক্ষোভ

অত্যাচারের বিরুদ্ধে-সংগ্রামের আগুন

শোষণের বিরুদ্ধে-বলিষ্ঠ চেতনা

আমাদের মুক্তিসংগ্রামের চেতনা
,
নৈতিকতাকে সুদৃঢ় করার সংকল্প

জাতীয় ঐক্যের সাফল্যে উদ্ভাসিত হওয়া

দেশপ্রেমিক হয়ে লাল সবুজের পতাকাতলে সমবেত হওয়া।


No comments:

Post a Comment