Pages

Thursday, 25 July 2013

মহৎ জীবন



আজ মানুষ দিশেহারা,বিভ্রান্ত।জীবনের সর্বদাই অস্থিরতার কালো ছোঁয়া।
আত্নকেন্দ্রিক মানুষগুলো বিবেকহীন প্রতিযোগিতার প্রতিযোগী।
আজ আমি নিঃস্ব।চারদিকে খুঁজে বেড়াই আশার আলো,
শোকের মধ্যে তালাশ করি সান্ত্বনা।
আমি অন্ধকার পথে অগ্রসর হই আলোক-বর্তিকার মশাল নিয়ে
নিজেকে খুঁজি সত্যের পথে,অনুপ্রাণিত হই সৎকর্মে
মানবহৃদয়ের বিচিত্র সমস্যার সমাধানে।
আমি খুঁজি মহাপুরুষগণের এঁকে দেয়া আলোকিত পথ-রেখা আর
দুঃখ জয়ের অমৃতবাণী আর মৃত্যু জয়ের মন্ত্রের দীক্ষা
আমি মানব মনে বপন করব মহৎ আদর্শের বীজ
কালে কাল সে বীজের ছোঁয়ায় অসুন্দর হবে সুন্দর,ক্ষুদ্র হবে মহৎ
ক্ষণকালের এই জীবন হবে চিরন্তন সত্যের।

 কবিতাটির ইমেজ ফরমেট:



No comments:

Post a Comment