Pages

Wednesday, 6 March 2013

অনুপম এক বিকেল




অংশুমানের কিরণহীন অনুপম এক বিকেল
বসে আছি নির্জনে এলোকেশী অচিন মনে
আজ নেই কোন রিক্ততা,ব্যর্থতা অথবা মূঢ়তা
আছে শুধু দীপ্তি,ঝেড়ে ফেলে সব যাতনা।
হে ঈশিতা,
আকুল মিনতি আজ তোমার কাছে
কিঞ্চিৎ হলেও ঠাঁই দিও তোমার হৃদয়ে আমায়।
আমি ঋজু,
আমি বুঝি না কোন তনয়ার অপার ঈপ্সা
আমি হীন কিংবা ঊন
আমি বুঝি না কোন দুলালীর নিবিড় ভালবাসা।
আমি দীপ্তিমান,আমি মরিচা নই
আমি উগ্র বা হটকারী নই
আমি শাণিত অসির মত ঝংকার ছেড়ে
প্রদীপের মত দ্যুতি ছড়িয়ে দিতে চাই। 

No comments:

Post a Comment