ছনের উপর শুকনো পাতার মরমর শব্দে
যতই আমি আনমনা হইনা কেন,
বাতাসে দোল খাওয়া সবুজ পাতা গুলো দেখে
আনন্দে নেচে উঠে আমার ভাবুক মন।
মনে হয় যেন দিগন্তের নীল আকাশ ছুঁতে চায় আমাকে
নতুন স্বপ্নের ভারে আমি তেমন নুয়ে যাই
যেমন শিশিরের ভারে নুয়ে থাকে সবুজ ডগা।
আমি রাতের আঁধারে স্বপ্নের ডানা মেলে উড়ে বেড়াই
আমার মরচে ধরা স্মৃতিতে খেলা করে লাল সবুজের আলপনা।
ফুরফুরে বাতাস যেমন হতাশার পৃথিবীতে জাগায় নতুন আশার চর
আমাকে তেমন জাগাতে পারে নববধূর মেহেদী রাঙা হাতের ছোঁয়া।
আমি আলোকিত হতে চাই আমার আগামীর দিনগুলোতে
আমি জীবনকে সাজাতে চাই সন্ধ্যা তাঁরার মত উজ্জ্বল রঙে
হতে চাই রজনীগন্ধার মত সুন্দর,আমি চাই
পূর্ণিমার আলোময় সুখ গুলো প্রভাতের শিশিরের মত
জড়িয়ে থাকুক আমার এই জীবনে।
কঠিন এই জীবনের অচেনা এক সাধারণ পথিক আমি। ।।।বহতা নদীতে ঢেউ যেমন আসে আর যায় আমার স্বপ্নগুলোও তেমনিভাবে মাঝে মাঝে তীরে এসে ধাক্কা খেয়ে চলে যায়। নিষ্ঠুর বাস্তবতার কাছে আমি অসহায়। তবুও স্বপ্ন দেখি সুন্দর একটি জীবনের।

No comments:
Post a Comment