হাঁফিয়ে
ওঠেছি আমি রুটিনে বাঁধা পড়া জীবনের সাথে থেকে থেকে
কর্তব্য-কর্মের একঘেয়েমি একটানা কাজে
কর্মের ছন্দ হয়েছে শ্লথ-গতি,হারিয়েছে বৈচিত্র্য।
ভাবছি,কখন ছুটির ঘন্টা বাজবে?
কখন মাতাল হাওয়ায় ভেসে বেড়াব আনন্দ উল্লাসের জোয়ারে।
আমার অভ্যস্ত জীবনের নেত্র-পল্লব আর পারছে না
আমি বেরিয়ে আসতে চাই,
প্রাত্যহিকতার মালিন্য স্পর্শ থেকে ,
যেখানে পাব কর্মের প্রেরণা,পাব শোকাতপ্ত প্রাণে সাত্বনা।
আমি চাই ভারাক্রান্ত মনের অবসান
চাই আলোর ঝলকানির মত একটু ক্ষণ বিরতি।
আমি দেখতে চাই গাছে গাছে ফুলের শোভা
নদী তরঙ্গের নৃত্যচপল ভঙ্গি আর
নক্ষত্রমন্ডলীর অপরুপ সজ্জা।
আমি চাই জীবনের ছন্দ,চলার গতি শক্তি
আমি চাই গতানুগতিকতার অবসান
হতে চাই হালকা,ঝরঝরে।

No comments:
Post a Comment